বিবেক বিক্রি করা যায় না, ভোটারদের প্রতি রুমিন ফারহানার বার্তা

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “ভোটের আগে কেউ কেউ উপহার বা টাকা দিতে চাইতে পারে। সে টাকা নিলেও তাদের ভোট দেওয়া যাবে না। কারণ বিবেক কখনো বিক্রি করা যায় না।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

রুমিন ফারহানা বলেন, “যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, সেই টাকা অবৈধ। তাই তাদের অপরাধের শরিক না হয়ে টাকা নিলেও ভোট দিতে হবে নিজের বিবেক অনুযায়ী।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “সবাই যেন ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেন। পরে লাইনে ভিড় বেড়ে গেলে বিরক্ত হয়ে অনেকেই ফিরে আসেন, যা কাম্য নয়।”

তিনি আরও বলেন, “অনেকেই মনে করেন একটি ভোটের কোনো মূল্য নেই। কিন্তু একটি ভোটই একজন প্রার্থীর জন্য সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিতেই পরিবর্তন আসে।”

স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বতন্ত্র’ শুনলেই অনেকের মনে হয় প্রার্থী একা। কিন্তু আমি একা নই—আমার সঙ্গে পাঁচ লাখ ভাই-বোন রয়েছেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেন তার সমর্থকেরা কেন্দ্র না ছাড়েন।”

জনসভায় রুমিন ফারহানা বলেন, “হাঁস প্রতীক চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজির বিরুদ্ধে প্রতীক। এটি বড় দলের দমন-পীড়নের বিরুদ্ধের প্রতীক।” এসব থেকে মুক্তি পেতে তিনি ভোটারদের হাঁস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222