যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

by Abid

আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের নাগরিক যারা ১৮ বছর বা তার বেশি বয়সী এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, শুধু তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনের দিন একটি ভোটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভোটকেন্দ্র এবং ভোটার ক্রমিক নম্বর।

এই তথ্য জানতে ভোটাররা মোবাইল থেকে সহজেই যাচাই করতে পারবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ড্যাশবোর্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এছাড়া নির্বাচনী এলাকার প্রার্থীদের হলফনামা ও প্রতীকও এই অ্যাপে দেখা যাবে।

বিজ্ঞাপন
banner

ভোটাররা আরও চারটি পদ্ধতিতে নিজেদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। এর মধ্যে একটি হলো ১০৫ হটলাইন কল করা। হটলাইনে কল করলে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে এবং এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য জানতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতিতে, মোবাইল এসএমএসের মাধ্যমেও তথ্য পাওয়া সম্ভব। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। কয়েক মুহূর্তের মধ্যে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে।

তৃতীয় ও চতুর্থ পদ্ধতি হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট অথবা উপজেলা ও জেলা নির্বাচন অফিস থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকা দেখে নিজ তথ্য যাচাই করা।

ভোটার তালিকায় নাম থাকছে কিনা তা মূলত জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখের ওপর নির্ভর করে। এই তথ্য অনুযায়ী ভোটারদের ভোটকেন্দ্র নির্ধারিত হয়। তাই ভোটারের জন্য গুরুত্বপূর্ণ হলো আগে থেকে নিজের ভোটার তথ্য যাচাই করা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222