সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক, ৫০ লাখ টাকা জব্দ

by Fatih Work

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১০ ফেব্রুয়ারী) নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায় এবং তিনি পেশায় শিক্ষক। আটককালে তার লাগেজে প্রায় ৫০ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

টাকার উৎস সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এগুলো তার ব্যবসার অর্থ। এছাড়া তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত থাকার কথাও জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222