ফরিদপুরে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ৩০

by Abid

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকার সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহতদের একজন বাসটির সুপারভাইজার শরিফুল ইসলাম বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস সোয়াদী এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে প্রবেশ করছিল। এ সময় পাম্প থেকে মুরগিবোঝাই একটি পিকআপ বের হওয়ার মুহূর্তে বাসটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন বাসের নিচে চাপা পড়ে মারা যান। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধার করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222