কৃষক দলের সিনিয়র আহ্বায়ক ইয়াবাসহ আটক

by Fatih Work

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এ সময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ১নং ওয়ার্ড সাহাব মিয়া মেম্বারের নিজ বাড়ি থেকে ২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

আটক সালাউদ্দিন সুমন একই এলাকার মোহাম্মদ মিয়া মাস্টারের পুত্র। তিনি দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে কৃষক দলের কমিটির দায়িত্বে ছিলেন।

এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নানান বিতর্কের জন্ম দেয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ভোররাতে ২৮ পিস ইয়াবা নিয়ে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরও ৬ জনকে সন্দেহজনক অবস্থায় আটক করে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222