সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির

by Fatih Work

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব ভোটারদের কাছে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222