৯৭ বছর বয়সেও ভোটকেন্দ্রে আবু বকর সিদ্দিকী, ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ

by naymurbd1999@gmail.com

মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

দনিয়া এলাকার স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী বয়স ৯৭। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে একটুও পিছপা নন আবু বকর সিদ্দিকী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিনে সকাল সকাল ঢাকা–৪ আসনের একে স্কুল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই প্রবীণ ভোটার।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোটকেন্দ্রে হাজির হন আবু বকর সিদ্দিকী। বয়সের ভার থাকলেও ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। কেন্দ্র থেকে বের হয়ে তিনি বলেন, “ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। যতদিন বেঁচে আছি, ততদিন ভোট দিয়ে যেতে চাই।”

ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারাও তার এই আগ্রহকে সাধুবাদ জানান। অনেকে তার সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা জানান। তরুণ ভোটারদের প্রতিও তিনি ভোটদানে উৎসাহ দেন।
স্থানীয়রা বলেন, আবু বকর সিদ্দিকীর মতো প্রবীণ ভোটারদের অংশগ্রহণ অন্যদের জন্য অনুপ্রেরণা। বয়স কোনো বাধা নয়—এই বার্তাই দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত।

মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়েত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীন সহ মোট ৮ জন। ঢাকা–৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222