27
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি ভোটের সার্বিক পরিবেশ ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান।
টিএইচএ/
