চট্টগ্রামে দুই নারীর জাল ভোটের অভিযোগ

by Fatih Work

চট্টগ্রাম-১০ আসনের রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ক্ষোভ প্রকাশ করছিলেন কানিজ ফাতেমা নামের এক নারী ভোটার। বহু বছর পর ভোট দিতে এসে তিনি জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে অন্য কেউ দিয়ে দিয়েছে।

নগরীর ২৬ নম্বর রামপুরা ওয়ার্ডের বাসিন্দা কানিজ ফাতেমা দুপুর ১টার দিকে গৃহস্থালির কাজ শেষ করে ভোটকেন্দ্রে আসেন। ভিড় কমার অপেক্ষায় সকাল থেকে বাসাতেই ছিলেন তিনি। কিন্তু কেন্দ্রে পৌঁছে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে শুনতে হয়—তার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিয়েছে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে। বরং বলা হয়, “আপনার ভোট হয়ে গেছে। আপনি চলে যান।”

বিজ্ঞাপন
banner

কানিজ ফাতেমার দাবি, তিনি নিজে ভোট দেননি এবং সকাল থেকেই বাড়িতে ছিলেন। ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই তার ভোট জালিয়াতির মাধ্যমে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার ও উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। পরে তাকে কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তফা রেজা বলেন, “আমি স্বীকার করছি, এটি জাল ভোটের ঘটনা। তবে কীভাবে হয়েছে, তা জানা নেই। হয়তো সংশ্লিষ্ট পোলিং অফিসারের অবহেলা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, এ বিষয়ে একজন ছাড়া আর কেউ অভিযোগ করেননি।

এদিকে সকালে আলফা বেগম নামের আরও এক নারী ভোটার একই অভিযোগ করেন। তিনিও কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222