ভোটের দিনে ককটেল হামলা: অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, ৫ জন আটক

by Fatih Work

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করা হয়। একই সঙ্গে একটি অস্ত্র ও কিছু তাজা ককটেলও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটিতে এ অভিযান পরিচালিত হয়। মুন্সিগঞ্জ সেনাবাহিনী ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “খবরটি শুনেছি। কিন্তু বিস্তারিত এখনও জানি না। ওটা সেনাবাহিনী জানে।”

মুন্সিগঞ্জ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, “নাহিদ নামে একজনকে গত রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়েছিল। আজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে নাহিদের বাসস্থান ও আশেপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে।”

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজীব দে জানান, “নাহিদের নামে মুন্সিগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। তবে সে কার পক্ষে কাজ করছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222