ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৮ নম্বর আসন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) এলাকায় ৭৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে।
এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল জানা গেছে। প্রাথমিক ফলাফলে এসব কেন্দ্রে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন।
বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৫২ ভোট। অন্যদিকে, ১১ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট। আর বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৫২ ভোট। অন্যান্য কেন্দ্রের ভোটগণনা এখনও চলছে।
এ আসনে ৭৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৩৭৫ জন।
এমএআর/
