কম ভোটের ব্যবধানেই উত্তেজনা, শিবগঞ্জে দুই দফায় হামলার ঘটনা

by Fatih Work

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভোট-পরবর্তী উত্তেজনার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুই দফায় হামলায় অন্তত ৩-৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে দুটি দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পূর্ব নির্বাচনে বিএনপি বেশি ভোট পেত। সদ্য সমাপ্ত নির্বাচনে জগন্নাথপুর কেন্দ্রে বিএনপি প্রায় ১,৪০০ ভোট এবং জামায়াত প্রায় ১,০০০ ভোট পায়। ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, যার ফলে সংঘর্ষ বাধে।

পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও শুক্রবার সকালে বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরী রয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করার পরও তার বাড়িতে একই দলের লোকজন হামলা চালিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে কম ভোটের ব্যবধান নিয়ে অসন্তোষ থেকেই এই ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানিয়েছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222