দিনাজপুর-১ আসনে ধানের শীষের বিপুল ভোটে এমপি নির্বাচিত মনজুরুল ইসলাম

by Abid

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে বিপুল জনসমর্থন নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

বিজয়ীর প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আলহাজ্ব মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। এছাড়া নির্বাচনী লড়াইয়ে থাকা জাতীয় পার্টির শাহিনুর ইসলাম ১ হাজার ৫১৫ ভোট, ইসলামী আন্দোলনের এডভোকেট মো. চাঁন মিঞা ৩ হাজার ৭৪ ভোট, গণঅধিকার পরিষদের রিজুওয়ানুল ইসলাম ৫৯৩ ভোট এবং জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায় ২ হাজার ২৬২ ভোট লাভ করেছেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের হার ছিল ঈর্ষণীয়, মোট ৮২.৫০ শতাংশ ভোটার তাদের রায় দিয়েছেন। একইসাথে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, যেখানে ১ লাখ ৯ হাজার ৭১০ জন হ্যাঁ এবং ৭৭ হাজার ৪১৪ জন না ভোট দিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222