নাজমুল হুদা মজনু >>>
লেপ-তোশকের আরামে কেটে যায় শীত
গরিব-দুখীর জীবন চলে বড়ই বিপরীত।
ফাগুন আসে বাসন্তী রঙে মনটা রাঙাতে
বনমহুয়া ফুলের মান-অভিমান ভাঙাতে।
শহর নগর গাঁগেরামে বাজে পাতার বাঁশি
প্রকৃতির মিলনমেলায় মুক্তা ছড়ায় হাসি।
চারি দিকে কত খুশি সবুজের নব সাজ
অভাবী এতিম শিশু তবু করে ভারী কাজ।
অহমিকায় চলে প্রাণঘাতী পাশবিক যুদ্ধ
জালিমের বোমায় নিহত নারী-শিশু বৃদ্ধ।
বিশ্বব্যাপী অস্ত্রের খেলায় ওড়ে যুদ্ধবিমান
কেবল নিন্দা জানিয়ে ক্ষান্ত দুর্বল ঈমান।
অন্যায় দেখে নীরবে মেনে নেয় মুনাফিক
অলস নিদ্রায় শায়িতদের তাই শত ধিক।
জুলুমের শিকার হয়ে ডাকছে ফিলিস্তিন
নিজেকে নিয়ে ব্যস্ত হলে জীবন মূল্যহীন।
এমএআর/
