128
নাজমুল হুদা মজনু >>>
আমি আর কাঁদব না অবহেলা কষ্টে
কারো দেয়া আঘাতে অধিকার নষ্টে।
বনফুল তো চিরদিন তার ঘ্রাণ ছড়িয়ে
নিজেকে নিঃস্ব করে মন দেয় ভরিয়ে।
মহীয়ান স্রষ্টার অবিরাম ভালোবাসায়
চলছি চলমান অনন্য আলো আশায়।
এ দুনিয়াটা ভরা যে অসংখ্য নিয়ামতে
কী জবাব দেবো ভয়ানক কিয়ামতে।
লোভের আষ্টেপৃষ্ঠে যে বাঁধা পড়ে আছি
এ জীবন তো কবরের খুব কাছাকাছি।
নামে মুসলিম হয়ে করি কারসাজি কত
জুলুম পাপাচারে লিপ্ত থাকি অবিরত।
তাওবার দরজাটা আজো খোলা আছে
আকুল আকুতি জানাই আল্লাহর কাছে।
দয়াময় আল্লাহ আমায় ক্ষমা করে দাও
তোমার রহমত দিয়ে কাছে ডেকে নাও।
এমএআর/
