পরীক্ষায় ফেল করায় অভিমান, ভাঙ্গায় স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু

by Fatih Work

ফরিদপুরের ভাঙ্গায় মা-বাবার সঙ্গে কথা কাটাকাটির জেরে জমিতে ব্যবহারের কীটনাশক খেয়ে অপরূপা মন্ডল (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে বিষপানে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

অপরূপা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডল এর কন্যা এবং আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন
banner

জানা যায়, অপরূপা ২০২৫ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করে।

পড়াশোনা ঠিকভাবে না করায় তার মা-বাবার সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য হয়।মা-বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘরে থাকা রাসায়নিক সার ও কীটনাশক পান করে ঘরের সিঁড়ির উপর লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সদরপুর থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান জানান, বুধবার আমার এলাকায় অপরূপা মন্ডল নামে একটি মেয়ে জমিতে ব্যবহারের সার খেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তার বাবা কাঠমিস্ত্রির কাজ করেন। জমি জমাও দেখাশোনা করেন। তার দুই পুত্র ও এক কন্যা রয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222