৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

by Abid

উত্তর ও দক্ষিণ ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
banner

সরকারি আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুসারে তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে আদেশে স্পষ্ট করা হয়েছে।

এছাড়া বিধি অনুযায়ী প্রশাসকদের প্রাপ্য ভাতা প্রদানের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। জনস্বার্থ বিবেচনায় জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222