গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

by Abid

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ‘স্বৈরাচারী আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তা ও কর্মচারী।

আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা তাদের দাবি আদায়ে আজই শেষ সময় বেঁধে দিয়েছেন এবং তা পূরণ না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘কলম বিরতি’ পালনের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

আন্দোলনের নেতৃত্ব দেওয়া কাউন্সিল সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ জানান, চলতি সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যাংক চত্বরে সংবাদ সম্মেলন করার অভিযোগে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও বদলি করা হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামীকাল থেকে তারা প্রতীকী কলম বিরতি পালন করবেন।

বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, বর্তমান গভর্নর প্রশাসনের ওপর স্বৈরাচারী মনোভাব চাপিয়ে দিচ্ছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায়সংগত দাবির প্রতি কর্ণপাত করছেন না। বিশেষ করে তিন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থাকে তারা প্রতিহিংসামূলক বলে অভিহিত করেছেন।

কাউন্সিল সভাপতি মাসুম বিল্লাহ নিজেই ওই তিন কর্মকর্তার মধ্যে একজন। তিনি গণমাধ্যমকে জানান, তারা দীর্ঘক্ষণ গভর্নরের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে অপেক্ষা করেছিলেন, কিন্তু গভর্নর তাদের সেই সুযোগ দেননি। আলোচনার পথ বন্ধ করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রতিবাদেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222