বড় অসহায় বান্দা

by Abid

নাজমুল হুদা মজনু

তোমার করুণার প্রার্থনায় সবকিছু তুচ্ছ
সিয়াম সংযমে দূরে থাক গুনাহের গুচ্ছ।

বিজ্ঞাপন
banner

রমজানে মুমিনের হোক না যে যতই কষ্ট
প্রতিদান নিজেই দেবে বলেছো তুমি পষ্ট।

পানাহার কামাচার সব ত্যাগ করে রোজা
কুরআনের আলোকে তোমাকেই খোঁজা।

তুমি স্রষ্টা মহামহিম দয়াময় রহিম রহমান
অনন্ত অসীম তুমি তোমার দয়া বহমান।

পাপীতাপী আমি ক্ষমা চাই তোমার কাছে
তুমি ছাড়া ক্ষমাকারী আর কে বা আছে।

জীবন-মৃত্যূর মালিক হাশরের বিচারপতি
প্রশ্ন যদি করো আমার কোনো নেই গতি।

বড় অসহায় বান্দা আমি হিসাব কী দেবো
সাধ্য নেই কোনো শাস্তি মাথা পেতে নেবো।

জীবন কাটল কত অপরাধ অপকর্মে মেতে
এখন আশায় আছি যে ক্ষমার দৃষ্টি পেতে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222