বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ

by Abid

আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। আজ শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী তার নিজ জেলা বগুড়ায় সফর করবেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্র ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের লক্ষ্যে ইতিমধ্যে মাঠপর্যায়ে নিবিড়ভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বগুড়ায় এই কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে সঠিক তালিকা প্রণয়নে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিশেষ কমিটি কাজ করছে। এই কার্ডের মাধ্যমে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা বিশেষ আর্থিক সুবিধার আওতায় আসবেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222