বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)
নরসিংদীর রায়পুরা উপজেলার সামিরা ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি পৃথক বার্তায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এমপি, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি এবং কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলহাজ্ব সিদ্দিকুর রহমান রায়পুরা উপজেলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি সামিরা ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান এবং সোনাকান্দা আমিরাবাদ মাদ্রাসাতুল আবরার ও এতিমখানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেও এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
মানবদরদী সমাজ সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।
তারা আরও জানান, সাম্প্রতিক নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে অর্থ, শ্রম, সময় ও মেধা দিয়ে নিরলসভাবে কাজ করেছেন। ফলে এলাকায় তার ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেও তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। সহজ-সরল ও উদার মনের মানুষ হিসেবে স্থানীয়দের কাছে তিনি বিশেষভাবে পরিচিত।
আলহাজ্ব সিদ্দিকুর রহমান দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এনআর/
