ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা

by naymurbd1999@gmail.com

এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)

জামালপুরের ইসলামপুরে পবিত্র মাহে রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন
banner

রবিবার (৮ মার্চ) উপজেলার নিত্যপণ্যের বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রকাশ্যে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেখার বলেন, প্রকাশ্যে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222