নরসিংদীতে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়িয়েছে নরসিংদী মানবতা সমাজকল্যাণ সংস্থা। নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা মাঈনুদ্দিন ভুঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনের সহযোগিতায় নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কয়েক শতাধিক মানুষের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়ক ও জনবহুল এলাকাগুলোতে শ্রমজীবী ও সাধারণ পথচারীদের হাতে এই ইফতার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

ইফতার বিতরণকালে মাঈনুদ্দিন ভুঁইয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনেও আমরা নরসিংদীবাসীর যেকোনো সংকটে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এই মানবিক উদ্যোগ সফল করার জন্য নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি নরসিংদীর সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মাঈনুদ্দিন ভুঁইয়া আরও উল্লেখ করেন, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের দিকনির্দেশনায় আগামী দিনেও নরসিংদীতে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর। ইফতার বিতরণ শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222