রায়পুরায় প্রবাসী অহিদুজ্জামানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর রায়পুরায় প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত প্রবাসী অহিদুজ্জামান অহিদ। রায়পুরা পৌরসভার এই কৃতি সন্তানের ব্যক্তিগত অর্থায়নে কয়েক শতাধিক দুস্থ, অসহায়, বিধবা ও বয়স্ক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিতদের তালিকা প্রণয়ন করে রায়পুরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তার এই সমাজসেবামূলক উদ্যোগ এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিদিন সকাল-বিকাল রায়পুরা পৌর এলাকার অলিগলিতে গিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের খোঁজ নিচ্ছেন অহিদুজ্জামান অহিদ। এ বিষয়ে তিনি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য এবং ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত থাকবে। উপহার বিতরণকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকলের দোয়া চান।

বিজ্ঞাপন
banner

অহিদুজ্জামান অহিদ আরও উল্লেখ করেন যে, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের নির্দেশনায় ও নেতৃত্বে তিনি এই সমাজসেবামূলক কাজগুলো চালিয়ে যাচ্ছেন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন। স্থানীয়রা জানান, প্রতি বছরই রমজান ও ঈদে প্রবাসী অহিদুজ্জামানের এমন দানশীলতা অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222