সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মুজাহিদ

by Abid

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এমপিকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় ড. আতিকুর রহমান মুজাহিদ হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222