ঈদ উদযাপন করল আফগানিস্তান, যুদ্ধ নয়, শান্তির আহ্বান পাকিস্তানকে

by hsnalmahmud@gmail.com

পাকিস্তানের সামরিক হামলার পরেও আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এদিন আর্জের নতুন নির্মিত মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রীরা এবং বিভিন্ন মন্ত্রিসভার সদস্যরা।

ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী তার চিফ অব স্টাফের মাধ্যমে পাকিস্তানের সামরিক শাসনের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কাবুলের ওমিদ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উপর এই হামলা অপরাধ যা কখনো ক্ষমাযোগ্য নয়। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেছেন যে, ইমারাতে ইসলামিয়া উত্তেজনা নিরসনের জন্য সর্বদা সংলাপ ও শান্তিপূর্ণ পন্থার পক্ষপাতী।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ আব্দুল ওয়াসি খাদেম বলেন: “পাকিস্তানের সামরিক আগ্রাসনের বিষয়ে বলতে গেলে, এই উত্তেজনার শুরু আফগানিস্তান থেকে হয়নি। আমরা সবসময় বোঝাপড়া ও শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেই। তবে সাম্প্রতিক হামলা ও অপরাধ যা আমাদের বহু মানুষকে শহীদ ও আহত করেছে, আমরা তা কঠোরভাবে নিন্দা জানাই। দায়িত্বশীল সরকার হিসেবে দেশের ও জনগণের রক্ষা করা আমাদের কর্তব্য।”

প্রশাসনিক উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেন: “আমরা অন্য দেশের কাজে হস্তক্ষেপ করি না এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের পক্ষপাতী। সমস্যা সমাধানে কূটনীতিক প্রক্রিয়া আমাদের প্রথম পছন্দ। তবে আক্রমণের মুখে ভূখণ্ড রক্ষা করা আমাদের বৈধ ও ন্যায্য দায়িত্ব।”

এদিকে, শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী, সাপিদার প্রাসাদে অনুষ্ঠিত ঈদ সমাবেশে, পাকিস্তানের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চলমান সংঘাত দুই দেশের জনগণের স্বার্থে নয়।

ইমারাতে ইসলামিয়ার সিনিয়র সদস্য আনাস হাক্কানি খোস্তে বলেন, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিসাম্যপূর্ণ প্রতিক্রিয়া অপরিহার্য।

মাওলানি আব্দুল কবীর বলেন: “কেউ আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। পাকিস্তানের হামলা আন্তর্জাতিক ও ইসলামী নীতির পরিপন্থী। যুদ্ধ দুই দেশের জনগণের স্বার্থে নয়। পাকিস্তানি আলেম ও জনগণ যেন দুই মুসলিম দেশের সম্পর্ককে বাইরের শক্তির উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত হতে না দেয়।”

একই সঙ্গে, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই তার ঈদ বার্তায় কাবুলে পাকিস্তানের সামরিক হামলার নিন্দা জানিয়ে আগামী বছরে মেয়েদের স্কুল পুনরায় খোলার আহ্বান জানিয়েছেন। সূত্র: টোলো নিউজ

অনুবাদ : আমানুল্লাহ নাবিল 

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222