ঢাকা-৪ এর অধিকার আদায়ে অবিচল: তানভীর আহমেদ রবিন

by Fatih Work

মো.নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের সেবক হওয়াটাই আসল পরিচয়। সেই পরিচয় আবারো প্রমাণ করলেন তানভীর আহমেদ রবিন। সেই লক্ষ্যেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সাথে বৈঠকে এলাকাবাসীর পক্ষ থেকে ১২টি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন।

বিজ্ঞাপন
banner

প্রস্তাবগুলো পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:

১. ধোলাইপাড়ে ফুট ওভার ব্রিজ: পথচারীদের জীবনের ঝুঁকি কমাতে ধোলাইপাড়ে একটি আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব।

২. জুরাইন কবরস্থান সংলগ্ন ফুট ওভার ব্রিজ: জুরাইন কবরস্থান বরাবর ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতে সাধারণ মানুষ সহজেই কবর জিয়ারত করতে যেতে পারে, সেজন্য সেখানে একটি ফুট ওভার ব্রিজ স্থাপনের প্রস্তাব।

৩. দাফন খরচ হ্রাস (বাস্তবায়নাধীন): জুরাইন কবরস্থানে দাফন খরচ ৪৫০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকায় নামিয়ে আনার প্রস্তাব, যা ইতিমধ্যেই নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ঈদের ছুটির পরপরই এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হবে।

৪. যৌক্তিক হোল্ডিং ট্যাক্স: এলাকার মানুষের বাৎসরিক আয় ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণের প্রস্তাব।

৫. ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্য ক্লিনিক: ৯টি ওয়ার্ডের প্রতিটিতে অন্তত একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বা ক্লিনিক নির্মাণের প্রস্তাব।

৬. খাল খনন ও ওয়াকওয়ে: এলাকার খালগুলো পুনঃখনন করে দুই পাশে ‘রিটেইনিং ওয়াল’ এবং মনোরম ‘ওয়াকওয়ে’ (হাঁটার রাস্তা) নির্মাণের পরিকল্পনা।

৭. পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা (Drain Cleaning): জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার ও আধুনিকায়নের প্রস্তাব।

৮. সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ (Dengue): বছরজুড়ে মশা নিধন ও ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ক্রাশ প্রোগ্রাম চালুর প্রস্তাব।

৯. আলোকিত সড়ক (Lamp Post): নিরাপত্তার স্বার্থে প্রতিটি সড়ক ও অলিগলিতে পর্যাপ্ত ল্যাম্প পোস্ট স্থাপনের প্রস্তাব।

১০. আধুনিক কমিউনিটি সেন্টার: প্রতিটি ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানের জন্য উন্নত মানের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি সেন্টার নির্মাণের প্রস্তাব।

১১. খেলার মাঠ ও পার্ক (Playing Field): যুবসমাজের শারীরিক বিকাশে এলাকার পরিত্যক্ত জায়গাগুলো সংস্কার করে খেলার মাঠ ও পার্ক হিসেবে গড়ে তোলার প্রস্তাব।

১২. সংযোগ সড়ক মেরামত (Connecting Roads): প্রধান সড়কের পাশাপাশি ভেতরের সরু সংযোগ সড়কগুলো দ্রুত মেরামত ও কার্পেটিং করার প্রস্তাব।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222