একদিন যুদ্ধ শেষ হইলে

গদ্য কবিতা

by Abid

মোশাররফ হোসাইন>>

একটা তুমুল যুদ্ধ শুরু হইলো
আর আমরা ধীরে ধীরে
আটকা পড়লাম
একটা প্রবল সামাজিক
প্রতিরোধে ভিতর

বিজ্ঞাপন
banner

স্রোতবাহী নদীগুলাও
আমাদের বিপক্ষে
চইলা গেলো

পাখিরাও আর ফিরে
আসলো না
আমগাছটার ডালে

বিতাড়িত হাওয়াও মুখ
ফিরায়ে নিলো আজ

যুদ্ধ আরম্ভ হইলো শুধু একটা
ভীষণ্ন শূন্যতা নিয়া
পক্ষে-বিপক্ষে দুর্দান্ত
যুদ্ধ চলতেছে

যুদ্ধ ভালো লাগে না
এমন মানুষ মনে হয়
পৃথিবীতে নাই

সবাই যখন যুদ্ধের
দিকে ধাবমান
আমি তখন
একটু একটু করে
ফিরে গেলাম তোমার দিকে

না আশ্রয়, আর
না কোনো প্রশ্রয়
আজ আর কোনোটারই
প্রয়োজন নাই আমার

শুধু একবার ফিরে থাকাও
তুমি আমার দিকে
দ্যাখো একবার আমাকে
ফিরে আসছি আমি
আমার সমস্ত প্রেম নিয়া

একদিন এই যুদ্ধ শেষ হইলে
আহত সৈনিকদের লাল
রক্তের কালি দিয়া কবিরা
রচনা করতে শুরু করবে
রক্তরঙিন প্রেমের
অজস্র কবিতা

আবার কেউ কেউ মহাকাব্যও
রচনা করবে হয়তো

কিন্তু আমি?

আমার তো তুমি ছাড়া
কোনোদিন কেউ
ছিলো না

একবার ফিরে তাকাও
আমার দিকে তুমি
দ্যখো, আমি আমার সমস্ত
দরজা খুলে ফিরে আসছি
আজ তোমার কাছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222