শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

by Abid

শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন
banner

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক ব্যক্তি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। পরবর্তীতে সরেজমিনে গিয়ে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে, তবে ঠিক কখন এই নাশকতামূলক ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই বারবার এ ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে দুষ্কৃতকারীরা। তিনি দাবি করেন, এটি কেবল একটি সাধারণ অগ্নিসংযোগ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনাকে পরিকল্পিতভাবে অবমাননা করা হয়েছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের এবং উস্কানিদাতাদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনকে কঠোর জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন।

তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয় জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন সচেতন নাগরিক সমাজ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222