টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর মাধবদীতে পুকুর পাড়ে ভিডিও ধারণ করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৮ মার্চ) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম মোসাঃ মেঘলা আক্তার (১২)। সে ওই এলাকার প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।

বিজ্ঞাপন
banner

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেঘলা তার তিন বান্ধবীর সঙ্গে স্থানীয় ‘বালুর পুকুর’ নামে পরিচিত একটি পুকুরের পাড়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে গভীর পুকুরে পড়ে যায় এবং মুহূর্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে দুপুর ২টা ৩৮ মিনিটে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান-এর নেতৃত্বে একটি চৌকস দল দীর্ঘ সময় পুকুরে তল্লাশি চালায়। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রায় ২০ ফুট গভীর পানির নিচ থেকে কিশোরী মেঘলার নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশটি নিহতের খালার নিকট হস্তান্তর করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222