মাদারগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য মাসুদ গ্রেফতার

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের মাদারগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুদ মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান এবং সেখান থেকে আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দাদা সম্পর্কের মাসুদুর রহমান মাসুদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকিও প্রদান করেন অভিযুক্ত ব্যক্তি। পরবর্তীতে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা খুলে বললে ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার বীর সগুনা এলাকায় মাসুদের ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। এদিকে, রাজনৈতিক নেতার এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222