সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

by Abid

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, মদীনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীরা প্যাভেলিয়নের পক্ষ থেকে জনাব নাহিদ ইসলামের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

প্যাভেলিয়ন পরিদর্শনকালে এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222