গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বড় উদ্যোগ

by Abid

রাকিব মাহী (জবি প্রতিনিধি): শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)-এর চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাঠামোকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সভায় প্রতিটি বিভাগে পিএসএসি মনিটরিং পরিকল্পনা প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিদেশি শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রণয়ন, বিভাগীয় কারিকুলাম কমিটিতে অ্যালামনাই ও নিয়োগকর্তাদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশন হালনাগাদ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে কেপিআই-ভিত্তিক বিভিন্ন পুরস্কার প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সবার প্রোফাইল তৈরি ও হালনাগাদ বাধ্যতামূলক করার সিদ্ধান্তও গৃহীত হয় এই সভায়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন এবং আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নে আইকিউএসি-কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি ডিসিপ্লিনে মানদণ্ডভিত্তিক প্রতিনিধি মনোনয়নের মাধ্যমে সীমাবদ্ধতা ও সম্ভাব্য অগ্রগতি চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য প্রতিটি বিভাগে ওবিই বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন আইকিউএসি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রস্তাবিত বাজেট ও ব্যয় সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও চারুকলা অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং আইকিউএসির পরিচালকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কিউএসি’র সদস্য সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর সভায় আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন। প্রতি তিন মাস অন্তর কাজের অগ্রগতি পর্যালোচনা করতে নিয়মিত সভা আয়োজনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222