বেলাব উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

by Abid

বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান ও বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদীর এই কৃতি সন্তান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং তাকে ফুলেল উষ্ণতায় বরণ করে নেন।

বিজ্ঞাপন
banner

শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং যেকোনো যৌক্তিক দাবিতে সবসময় তাদের পাশে থাকার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান এবং জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222