ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি

by Fatih Work

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে নতুন গণকর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উদ্ভূত পরিস্থিতিতে নির্যাতিতদের প্রতি সংহতি জানাতে আগামীকাল রোববার সন্ধ্যায় সমগ্র ভারতজুড়ে একযোগে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে রাজনৈতিক দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সিজেপি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান ও প্রশাসনিক এলাকায় এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের ছাত্র সংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় অনুমতি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ভারতের প্রখ্যাত গণমাধ্যম ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

এদিকে উদ্ভূত সংকট নিরসনে সরকারের সঙ্গে শিক্ষার্থীদের বহুল আলোচিত বৈঠকে বসাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। সিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বিতর্কিত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অপসারণ করার বিষয়ে কেন্দ্র সম্মতি না দেওয়া পর্যন্ত এই আলোচনার কোনো অর্থ নেই।

শনিবার সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট অবস্থান জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। কেন্দ্র যদি এই প্রাথমিক শর্তটি মেনে নিতে ব্যর্থ হয়, তবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর কোনো আলোচনায় বসার যৌক্তিকতা থাকে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222