এবার যশোরে ৩ দিনব্যাপী মাহফিলে একই মঞ্চে বয়ান করবেন মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানান, প্রথম দিন (১ জানুয়ারি) আলোচনা করেন মাওলানা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন (২ জানুয়ারি) আলোচনা করবেন মাওলানা আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী। শেষ দিন (৩ জানুয়ারি) আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারি। মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিদিন ইসলামি নাশিদ পরিবেশন করবেন দেশবরেণ্য ইসলামি কণ্ঠশিল্পীরা।
