প্রবীণ আলেম মাওলানা রফিকুর রহমানের ইন্তেকাল

by Fatih Work

বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান, খুলনা দারুল উলুম মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদরাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খুলনা নিরালা তাবলিগ মারকাজ মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, ইমাম পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেমসহ অসংখ্য ব্যক্তিবর্গ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক রহ. এর অত্যন্ত প্রিয় ও আত্মত্যাগী ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে মাওলানা রফিকুর রহমান রহ. এর ছিলেন অন্যতম। তিনি ইন্তেকাল করার আগ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

বৃহস্পতিবার সকাল ৭ টা ২৫ মিনিটে এই বর্ষীয়ান আলেম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা রফিকুর রহমান ১৯৩৯ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তেলজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার লালবাগ মাদরাসা থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য ছাত্র-অনুরাগী রেখে গেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222