গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি

by Fatih Work

রাজধানীর রমনা মডেল থানায় নাশকতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

অব্যাহতি পাওয়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওইদিন পুলিশের উপপরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি করেন। ওই মামলায় ২০২০ সালের ২৯ জানুয়ারি গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ১৭৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222