বাংলাদেশে এখন গুজব সাংবাদিকতার সোনালী যুগ। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ঢাকার মিডিয়া হাউজগুলোকে মুজিব আর হাসিনা বন্দনার হারমোনিয়াম বাজিয়েছিল। আর হাসিনামুক্ত বাংলাদেশে চলছে গুজব আর অর্ধগুজব সাংবাদিকতার মহাফেস্টিবাল।
বিগত ১৭ বছরে যে সব অলিগার্ক তথা কর্পোরেট লুটেরা গং বাংলাদেশের কয়েক শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। শিল্পকল-কারখানার নামে লক্ষ-লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে লোপাট করেছে। তারা এখন দেশের দুটো বড় দলের সিংহভাগ নেতাদের কিনে ফেলেছে।
এস আলম গং যেহেতু চট্টগ্রামের, সেই হিসেবে বড় বড় রাজনৈতিক দলের চট্টগ্রামের প্রায় সব নেতারা এস আলম গং থেকে মাশোহারা পেতেন। জুলাই বিপ্লবের পর লুটেরা এস আলম গং নিরাপত্তার জন্য এবং লুটের মাল ফেরত না দেওয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তামহলকে কিনে ফেলেছে।
এখন যে গুজব সাংবাদিকতার নামে নানান কাহিনী প্রচারিত হচ্ছে, তার মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরীণ লুটপাটের আসল তথ্য ধামাচাপা দেওয়ার কৌশল মাত্র।
জুলাই বিপ্লবের নায়করা যদি হুঁশিয়ার না হন তাহলে হয়তো গুপ্ত ঘাতকের আঘাতে-আঘাতে তরুণ বাহিনী একের পর এক খুন হয়ে যাওয়ার সমূহ বিপদ আছে।
লেখক: প্রবাসী ও সাংবাদিক
এমএনএকে/
