কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

by Fatih Work

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচ নেতাকর্মী।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার ওই ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ নেতাকর্মী।

আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম বলেছেন, এ ঘটনা অনাকাঙ্খিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করছি।

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222