ইজতেমা ময়দানে আলেমদের সাথে হাসনাত আব্দুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

by Fatih Work

বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে প্রবেশ করেন তিনি। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়াদাওয়া করেন।

বিজ্ঞাপন
banner

এসময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরো অনেকে।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222