ইজতেমা থেকে দ্বীনের মেহনত নিয়ে বের হলো ১ হাজার ৪৬৫ জামাত

by Fatih Work

আলমি শুরার ইজতেমার প্রথম পর্ব থেকে দেশ-বিদেশের উদ্দেশ্যে দ্বীনের মেহনত নিয়ে বের হয়েছে ১ হাজার ৪৬৫টি জামাত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবলিগ জামাত বাংলাদেশের আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

মিডিয়া সমন্বয়ক জানান, টঙ্গীতে তুরাগ নদের তীরে আলমি শুরার  ৫৮তম  বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে মোট ১ হাজার ৪৬৫ জামায়াত বের হয়েছে।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, দেশি মোট জামাতের সংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১ হাজার ১১০টি এবং ১০ থেকে ১৫দিনের জন্য বের হয়েছে ৭১টি জামাত।

তিনি বলেন, ইজতেমার প্রথম ধাপ থেকে বিদেশি জামাত রয়েছে ৯৭টি। এর মধ্যে আরব জামাত হচ্ছে ২০টি, উর্দু জামাত ২৬টি ও ইংরেজি জামাত ৫১টি।

এছাড়া, ২ মাসের মাস্তুরাতের জামাত (বিদেশের জন্য) ৪০টি এবং ৪ মাসের জামাত (বিদেশের জন্য) ৪৯ টি বের হয়েছে, আলহামদুলিল্লাহ!

প্রসঙ্গত, ৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের অধীনে হবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

সোমবার, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলিগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222