‘ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে’

by Fatih Work

ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরাইল।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন
banner

স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকারে ইসরাইলের চরম কট্টর ডানপন্থি এই রাজনীতিবিদ গাজ্জায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বেন-গভির বলেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা।

তিনি বলেন, আমি সরকারের একমাত্র মানুষ যে, গাজ্জায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছি। আমার এই অবস্থান গাজ্জার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।

বেন-গাভির বলেন, ইসরাইলকে কখনোই গাজ্জায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। এটি হামাসকে উপকৃত করে।

তিনি বলেন, আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরাইলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই।

তিনি আরও বলেন, যতক্ষণ না তারা (নেতানিয়াহু সরকার) হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222