তিন দিনেও তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি

by Fatih Work

সম্প্রতি আলোচিত পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন পার হলেও কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, ‘তিনদিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।’

বিজ্ঞাপন
banner

লোকাল থানায় তদন্ত পড়ে আছে। অথচ আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী চারদিন পর যখন রাজপথ আমি দখলে নেবো তখন ঠিকই কানে পানি যাবে।

তিনি লেখেন, ‘আমার বাড়ি ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেল না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না।

পোস্টের শেষে তিনি বলেন, ‘তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।’

এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222