বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে: মির্জা ফখরুল

by Fatih Work

বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তা পাড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন
banner

এসময় তিনি বলেন, তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা মরার লড়াই। জনগণ লড়াই সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতে সম্পর্ক গড়তে হবে। ভারতের আগ্রাসী নীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222