শিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

by Nur Alam Khan

পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেকে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালকের দায়িত্বে আনার দাবি তুলেছিলেন।

তবে দায়িত্ব নেওয়ার প্রশ্নে আগ্রহী ছিলেন না তিনি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে এবং জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে পদটির দায়িত্ব নেন বলে জানান।

এর আগে, গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর পর এই দায়িত্বে ছিলেন তিনি।

প্রসঙ্গত, ৩০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেছেন জামিল আহমেদ। গত ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য তাকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222