১২ কেজি এলপিজিতে দাম কমল ২৮ টাকা

by Fatih Work

১২ কেজি এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারে ১.৩১ কমিয়ে ৬৬.৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সেমবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর

বিজ্ঞাপন
banner

আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় কমেছে এলপি গ্যাসের দর। জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। আর ফেব্রুয়ারি মাসে ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা করা হয়েছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় প্রথমে দর অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি গড়ে দাম কমেছিল ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222