কাফরুল প্রতিনিধি >>
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর কাফরুলের কাজীপাড়ায় ঐতিহ্যবাহী লিটল ফ্লাওয়ার ইন্টা: ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট কলামিস্ট তোফায়েল আহম্মাদ তানজীরের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন– অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার, আমন্ত্রিত অতিথি অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন ও বিশেষ অতিথি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সম্পাদনা সহকারী সাংবাদিক ও সাহিত্যিক নাজমুল হুদা মজনু।
অনুষ্ঠানে সম্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত এবং হামদ- না’ত, কুরআন তিলাওয়াত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৮২ জনকে পুরস্কৃত করা হয়।
সবশেষে হামিদ, রিফাত, আফফান, রুদ্র, সাব্বির ও পিয়াসের পরিবেশনায় কবি কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার’ গানের সাথে ফ্ল্যাশ মব সবাইকে মুগ্ধ করেছে।
এনএ/
