হাসপাতালে ভর্তি মাদানীনগর মাদরাসার প্রধান মুফতী ও শায়েখে সানী মুফতী আব্দুল বারী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ঐতিহ্যবাহী দারুল উলূম মাদানীনগর মাদরাসার প্রধান মুফতী ও শায়েখে সানী হযরত মাওলানা মুফতী আব্দুল বারী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল তিনটায় তাঁর জটিল রোগের অপারেশন শুরু হয়।

বিজ্ঞাপন
banner

মুফতী সাহেবের ছেলে মুহাম্মাদ ৩৬ নিউজকে বিষয়টি নিশ্চিত করে (৬:২২ মিনিটে) বলেন, “আমার বাবার অপারেশন কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, অপারেশন থিয়েটার থেকে বের হতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে।”

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মুফতী আব্দুল বারী দীর্ঘদিন ধরেই একটি শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে আজ তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে।

এদিকে দেশজুড়ে তাঁর হাজারো ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। মুফতী আব্দুল বারীর পরিবার দেশবাসীর কাছে হযরতের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222