বাগেরহাটে এনসিপির সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

by hsnalmahmud@gmail.com

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন >>

বাগেরহাটে এনসিপির সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় এমসিপি বাগেরহাট জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সভায় প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ারের সভাপতিত্বে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ, আবিদ আহমদ, সদস্য লাবিব আহমদ, মো: আল-আমিন শেখ, এডভোকেট আল আমিন ও আলী হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পার্টির সংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নেতা-কর্মীরা এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনসিপি নেতারা বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু রাজনৈতিক আন্দোলনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও পরিবেশ সংরক্ষণে কাজ করব।”

কর্মসূচিতে স্থানীয় জনগণ ও সংগঠনের সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এমসিপির পক্ষ থেকে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222